৩৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:১৪

যাত্রাবাড়ির দনিয়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ মনিরুজ্জামান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ ঘটনায় ঐ গাড়িভর্তি ৩০ বস্তা সিমেন্ট ও গাড়িটি জব্দ করেছে। র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী পিকআপে মাদকদ্রব্য বহন করে ঢাকায় আনা হচ্ছিল। দনিয়ায় মহাসড়কের ওপর চেকপোস্টে পিকআপ গাড়িটিকে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির ভেতরে সিমেন্টের খালি বস্তার ভিতর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।