গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের হাতে আটক ৫

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:১৫

গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। সোমবার রাতে সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যানের দুই নম্বর গেটের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। র্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যানের দুই নম্বর গেটের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি স্টিলের চাপাতি, তিনটি চাকু, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।