ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই সাকলাতুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে লাশের খবর পেয়ে অজ্ঞাতনামা যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল লাল হাফশার্ট ও কালো শর্টপ্যান্ট। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে কোনো একটি মহল তাকে হত্যা করে লাশ ফেলে রাখে। এ ব্যাপারে বিকালে পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছে।
