ভোলায় নতুন করে আরও দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। আক্রান্তরা সম্পর্কে বাবা-মেয়ে বলে জানা গেছে। এদের মধ্যে বাবায় বয়স ৫৮ বছর এবং মেয়ে ১৮ বছরের তরুণী। আক্রান্তরা ভোলা পৌরসভার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে।
ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, ২৫ এপ্রিল করোনা সন্দেহে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। মঙ্গলবার দুপুরে রিপোর্টে জানা যায় তারা করোনায় আক্রান্ত। তাদের আলাদা ঘরে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।
আরও পড়ুন: দ্রুত ৩৯তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ, ক্যাডার পাচ্ছেন সবাই
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, জেলায় এপর্যন্ত করোনা সন্দেহে ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৩১ জনের রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে চারজন করোনা পজেটিভ। বর্তমানে জেলায় ৭০৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন এবং ৮২৫ জনকে কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
