মো. আবু সাঈদ মোড়ল
সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত সুপারভাইজার মো. আবু সাঈদ মোড়ল (৬৩) সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে শ্রীমন্তকাটি গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুত্ফুল্লাহ, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মো. মহিবুল্লাহ মোড়ল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
