কাউখালী (পিরোজপুর) :মঙ্গলবার বিকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুরের কাউখালী উপজেলায় কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাঁ থেকে ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পার্টি জেপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, ওসি মো. নজরুল ইসলাম, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুল রশিদ মিল্টন, জেপির উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু। ৪ নম্বর চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ওসি মো. নজরুল ইসলাম, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহাম্মুদ খান খোকন। গতকাল দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, পিরোজপুর জেলা পরিষদের সদস্য এবং ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতি নেতা মো. রোজাউল হক রেজভি জোমাদ্দার, জেপির ভিটাবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. রেজা আহম্মেদ দুলাল, ভিটাবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য এবং দুস্থ নেত্রী মোসাম্মাত্ সিমু আক্তার, উপজেলা যুবসংহতি নেতা সুজন তালুকদার (ডানে)। এসব স্থানে অন্যান্যের মধ্যে বিতরণ কাজে সহায়তা করেন দুস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী ও ছাত্র সমাজের বুলবুল ছাড়াও স্ব স্ব স্থানীয় জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ —ইত্তেফাক
