বাউফলে করোনায় মৃতদের দাফনে তিনটি স্বেচ্ছাসেবী দল গঠন

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:৩০

বরিশাল অফিস ও পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের ধর্মীয় অনুশাসন মেনে জানাজাসহ দাফন-কাফনের সব কাজ সম্পন্ন করার লক্ষ্যে তিনটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবী দলকে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দাফন করার জন্য সম্মতি দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

স্বেচ্ছাসেবী দলের মুহাম্মাদ ইমাম হোসেন জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দল তিনটি ভাগে ভাগ হয়ে কাজ করবে।  এ ব্যাপারে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, করোনায় মৃতদের দাফনে শর্ত অনুসরণের জন্য ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এসব স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও প্রশিক্ষণের চিন্তা রয়েছে।