শেরপুর (বগুড়া) সংবাদদাতা
শেরপুরে মঙ্গলবার যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোশারফ হোসেন (৪৫) ও তার ভাই আবু হানিফ (৩৫)। তারা নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলেমান হোসেনের ছেলে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর চারাবটতলায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় এক ইঞ্জিনভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম মজিদ মোড়ল (৬০)। তিনি তালা উপজেলার আলাদিপুর গ্রামের মৃৃত আকাম মোড়লের ছেলে।
