দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:৪৬

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার জেলার দীঘিনালা উপজেলার বানছড়ি প্রেসবাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফের সদস্য বাবুল চাকমা (৩০) ও অটোরিকশাচালক বাঙাল্লা চাকমা (৩৫)।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্বারের জন্য ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তিনি দাবি করেন, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও অটোরিকশাচালক এক গ্রামবাসী মারা গেছেন।

তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি।