মারা গেছেন মওদুদ আহমদের বড়ো ভাই

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০০:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বড়ো ভাই অ্যাডভোকেট এফ এইচ এম মাসুম মারা গেছেন। সুপ্রিম কোর্টের প্রবীণ এই আয়কর আইনজীবীর বয়স হয়েছিল ৯৪ বছর। গতকাল মঙ্গলবার ভোর রাতে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বড়ো ছেলে আবদুর কাদেরী বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মঙ্গলবার ভোর রাতে অজ্ঞান অবস্থায় ধানমন্ডির বাসা থেকে সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাই। সেখানে চিকিত্সকেরা জানান, উনি আগেই মারা গেছেন। বেলা ১১টায় জানাজা শেষে এফ এইচ মাসুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বলে জানান তার ছেলে।