সিংড়া উপজেলা লকডাউন ঘোষনা 

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৭:৫৯

নাটোরের সিংড়া উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষনা করা হয়। 

মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটে আইইডিসিআর কর্তৃক ইমেইলের মাধ্যমে জেলা সিভিল সার্জন নিশ্চিত হন নাটোর জেলায় করোনা পজেটিভ ৮ জন সনাক্ত হয়েছে। এর মধ্য সিংড়া উপজেলায় ৫ জন সনাক্ত হয়। সনাক্তের মধ্য নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি গত ২০ এপ্রিল মারা যান। নমুনা পজেটিভের মধ্য একজন ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী, একজন মেডিকেলের নার্স, একজন মেডিকেলের টেকনোলজি রয়েছে। অপর জন কম্পিউটার ব্যবসায়ী রয়েছে।

এদিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টেকনোলজি এবং একজন নার্সের রিপোর্ট পজেটিভ আসায় হাসপাতাল লকডাউন করা হয়েছে। সবাই হোমকরেন্টাইনে চলে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি, কারণ রীতিমত আমরা গতকাল পর্যন্ত সকল কার্যক্রম অব্যহত রেখেছিলাম। তবে, আমাদের পাঠানো ৭১ জনের নমুনার মধ্যে ৩৯ জন নেগেটিভ এবং ৫ জন পজেটিভ রিপোর্ট আসছে। বাঁকিগুলো রিপোর্ট এখনো আসেনি।  

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, করোনা পজেটিভ ধরা পড়ার পর পৌরবাসীকে সতর্ক করার লক্ষে মাইকিং করা হয়েছে। আমরা সবাইকে ঘরে থাকার জন্য আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন, লকডাউনের পর মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ঔষধ ব্যতিত পৌর এলাকার সকল দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া পৌর এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তাসহ প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহায়তা এবং আমি নিজে উদ্যোগ নিয়ে তহবিল গঠন করে সব মিলে আমরা ৭হাজার ৮শ পরিবারকে মানবিক সহায়তা পৌছে দিয়েছে। 

সিংড়া থানার ওসি নুর আলম সিদ্দীকি জানান, আমরা পুলিশ বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।  মানুষকে ঘরে রাখার জন্য আমাদের তৎপরতা অব্যহত আছে, থাকবে। লকডাউন কার্যক্রম বাস্তবায়নে আমরা সার্বক্ষনিক তৎপর। 

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, পুরো উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। সনাক্তকারীদের বাড়ি লকডাউন করা হয়েছে। সবাইকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/ এমএএম