বরিশাল অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, বরিশালের ছয়টি আসনে এবার ভোটার বেড়েছে। পাশাপাশি বেড়েছে ভোট কেন্দ্র ও বুথ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলার ছয়টি সংসদীয় এলাকায় ভোটার বেড়েছে ২ লাখ ৪৯ হাজার ৩২১ জন। এছাড়া গত সংসদের থেকে এবার ১৭৭টি ভোট কেন্দ্র বেড়েছে। পাশাপাশি বেড়েছে ১৩৫টি বুথ। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে বরিশাল সদর ও সিটিতে অর্থাত্ বরিশাল-৫ আসনে এবং সবচেয়ে বেশি ভোট কেন্দ্র বেড়েছে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে।
