বকুলপুর ধারাবাহিক নাটকটি এখন বিকেল ৪টা ১০ মিনিটে প্রথম পর্ব থেকে পুনঃপ্রচার শুরু করেছে দীপ্ত টিভি। জনপ্রিয় এই নাটকটি সঙ্কট কেটে গেলে আবার নতুন করে শুটিং হবে বলে দীপ্ত টিভি কর্তৃপক্ষ জানান।
সপ্তাহে ৬ দিন প্রচারিত এ নাটকটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, নাদিয়া, মৌ, সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, ওবিদ রেহান, বিনয় ভদ্র, তানভির মাসুদ, ইমরান হাসো, এ্যানি খান, অলি উল হক রুমি, জীবন রায় প্রমুখ
