স্পোর্টস রিপোর্টার
ফিফা করোনা ভাইরাস উত্তর সময়ে ঝুঁকি কমাতে মাঠে বদলি খেলোয়াড়ের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচে নিয়ে যাওয়ার যে প্রস্তাব দিয়েছে, তাতে একমত বাংলাদেশ কোচ জেমি ডে।
এটাকে ইতিবাচক বলে মনে করছেন ইংলিশ কোচ জেমি ডে। তিনি লন্ডন হতে অনলাইনে জানিয়েছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে সুফল মিলবে। কারণ, খেলোয়াড়রা দীর্ঘদিন মাঠের বাইরে। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেই ফুটবল যুদ্ধ করা যায় না। পাঁচ জন পরিবর্তন করা গেলে সাইড বেঞ্চও সচল থাকবে। সেখানেও খেলোয়াড়দের মধ্যে একটা লড়াই হবে। কোচও তার দল নিয়ে পরিকল্পনা করার সুযোগ পাবেন।
