স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে খেলা। এর মধ্যেই ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংবাদমাধ্যম জানাচ্ছে, এবারের চুক্তিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। ২০১৯-২০ মৌসুমের থেকে অনেকেই বাদ পড়বেন বলে খবর। পুরুষ ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন নাথান কাউল্টার নাইল, উসমান খাজা, মার্কাস হ্যারিস, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ ও মার্কাস স্টয়নিস। তাদের জায়গায় আসতে পারেন মার্নাস লাবুশেন, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, জো বার্নস, অ্যাশটন অ্যাগার ও কেন রিচার্ডসন। অন্যদিকে নারী ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি হারাতে চলেছেন নিকোল বল্টোন ও অ্যালিস ভিলানি। নতুন করে আসার সম্ভাবনা রয়েছে চার জনের। তারা হলেন টায়লা লেমিঙ্ক, অ্যানাবেল সাদারল্যান্ড, এরিন বার্নস ও মলি স্ত্রানো।
