করোনা মোকাবিলায় কোকা- কোলা বাংলাদেশ সাড়ে ১১ কোটি টাকা সহায়তা দেবে

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:২৫

করোনা ভাইরাস মোকাবিলায় কোকা-কোলা বাংলাদেশ প্রাথমিকভাবে সাড়ে ১১ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। দেশের স্বাস্থ্য খাতকে সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে খাবার ও পানীয় সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখাই কোকা-কোলা বাংলাদেশের লক্ষ্য।—প্রেস বিজ্ঞপ্তি