ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত রহমান (২১)। বুধবার ভোররাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা জাহাঙ্গীর বিশ্বাস জানান, মঙ্গলবার বিকালে উপজেলার শেখপাড়া গ্রামে তিনি ও তার ছেলে আরাফাত রহমান বাড়ির পাশের কেনা জমিতে বেড়া দিতে যান। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল জোয়ারদার বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠি দিয়ে আরাফাত রহমানের মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
