স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে নার্সসহ আরো চার জনের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এসব নমুনা ঢাকার আইইডিসিআর-এ পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজশাহীর চার জনের করোনা ভাইরাস পজেটিভের কথা স্বাস্থ্য কর্মকর্তাদের জানানো হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনা পজেটিভ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য বলেন, গত ২২ এপ্রিল রাজশাহী থেকে বেশ কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সেগুলো মঙ্গলবার পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীর চার জনের নমুনায় পজেটিভ এসেছে বলে ফোন করে জানানো হয়েছে।
