ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমারে মঙ্গলবার সন্ধ্যায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম সুমন ইসলাম (১৮)। সে উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি এলাকার হারুন-অর রশীদের ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।
