দক্ষিণ বনশ্রীর রাস্তা

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৪৫

রাজধানীর মাদারটেক প্রজেক্ট মুখ থেকে দক্ষিণ বনশ্রীর মধ্য দিয়ে যে মূল রাস্তাটি মেরাদিয়া বাজারের কাছ দিয়ে বনশ্রী রামপুরা মেইন রোডে মিলিত হয়েছে, সে রাস্তাটি কয়েক মাস ধরে সুয়ারেজ লাইনের কাজ করার পর বালু পাথর সুরকি দিয়ে ভরাট করে পিচ ঢালাই না করেই ফেলে রাখা হয়েছে। বর্তমানে এ রাস্তায় বিশেষ করে এ করোনাকালে জরুরি স্বাস্থ্যসেবার গাড়ি, অ্যাম্বুলেন্স ও মিডিয়ার গাড়িসহ অন্যান্য সেবাসংস্থার গাড়ি  চলাচলে খুবই সমস্যা হচ্ছে। গত ২০ এপ্রিল রাত সাড়ে আটটার সময় একটি হাসপাতালের চিকিত্সক বহনকারী গাড়ি গর্তে পড়ে যায়। সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটির দুরবস্থা ঘোচাতে বিনীত আবেদন জানাচ্ছি।

দেলওয়ার বিন রশিদ

দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা