হাওরাঞ্চলে ভালো বোরোর ফলন হয়েছে এবার। কৃষকের মুখে খুশির হাসি। কিন্তু কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ৭০০, ৭৩০-৪০ টাকা মণ দরে বোরো ধান বিক্রি হচ্ছে। তাই অনেকের মন খারাপ। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হলে কৃষকরা লাভবান হবেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আবদুল্লাহ
ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
