আগামী ১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরে পরিস্থিতি উন্নতি হওয়া সাপেক্ষে বিমান চলাচল করবে। এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৭ মে পর্যন্ত সব ধরনের শিডিউল ফ্লাইট আগেই বাতিল করেছিল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে চীনের ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার বাইরে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হলো। তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি বিমান।
