বঙ্গোপসাগরে নিম্নচাপ বৃষ্টি থাকবে আরো কয়েক দিন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:২৭

বঙ্গোপসাগরের অদূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে। এতে করে আগামী কয়েক দিন বৃষ্টি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, নিম্নচাপটি আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। এর প্রভাব বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্র মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে তারা। ফলে সারাদেশে যে বৃষ্টি চলছে তা আরো চার থেকে পাঁচ দিন বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পাঁচ দিন ধরে যে ধরনের বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। দেশের অনেক স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে।