নির্মাণশ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:২৭

করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্দিনে নির্মাণশ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ  কনস্ট্রাকশন অ্যান্ড উড ওয়ার্কস ফেডারেশনের সভাপতি নূর মো. আকন্দ ও সাধারণ সম্পাদক পুলক রজন ধর।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৪০/৪৫ লাখ নির্মাণ শ্রমিক কর্মহীন হয়ে ঘরে দুর্বিসহ জীবনযাপন করছেন। এই নির্মাণশ্রমিকদের জন্য ত্রাণসহ রেশন কার্ডের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানবিক কারণে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি