মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে জো বাইডেনকে সমর্থন দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনও। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মঙ্গলবার হিলারি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে কেবল সমর্থনই দিচ্ছি না, আপনার নির্বাচনী প্রচারণারও অংশ হতে চাই। আমি আপনার প্রচারে অংশ নিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন ইস্যু সম্পর্কেও পরামর্শ দেব। এর মাধ্যমে নারীদের একটা বিরাট অংশ বাইডেনের দিকে ঝুঁকবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটর এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ধারাবাহিকভাবে সমর্থন জানান। - রয়টার্স
