করোনায় মালদ্বীপে প্রথম মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১২:০৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মালদ্বীপে ৮৩ বছর বয়সী এক নারী মারা গেছেন। এটি দেশটিতে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা। এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধ নারী মালদ্বীপের রাজধানী মালের বাসিন্দা ছিলেন।

মালদ্বীপে এ পর্যন্ত ২৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই প্রবাসী শ্রমিক। 

ইত্তেফাক/এআর