ভোলার মনপুরায় করোনা আক্রান্ত যুবকের বাড়িসহ লকডাউন করা ৪১টি বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, তিন কেজি আলু, এক লিটকার সয়াবিন তেল।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়াসহ গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুন: মধ্যরাতে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা
উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা ফেরত তিন যুবকের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ২৩ এপ্রিল রাতে মনপুরায় একজনের করোনা টেস্টের ফলাফল পজিটিভ হওয়ায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের ৯ টি বাড়ি লকডাউন করে দেয়। এতে ওই এলাকার ৪১ পরিবার ঘরবন্দি হয়ে পড়ে।
ইত্তেফাক/এসি
