পশ্চিমবঙ্গে করোনার কারণে মৃত্যু হয়েছে ৩৩ জনের। তবে করোনার লক্ষণ ছিল এমন আরো ৭২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এখবর জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রাজীব সিনহা। এদিন পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে তারা ১০৫টি মৃত্যুর কারণ নিয়ে অডিট করেছেন। তার মধ্যে ৩৩টি মৃত্যুর কারণ করোনা। বাকি ৭২ জন কোভিড পজিটিভ রোগীর মৃত্যুর ক্ষেত্রে কোমর্বিডিটি কাজ করেছে।
ইত্তেফাক/এমআর
