সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাকুন্দিয়ার প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি

আপডেট : ০১ মে ২০২০, ২১:০৫

সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত  মো. আলম মিয়া (৩৬) । ২০ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শুক্রবার বিকেলে তিনি বাড়িতে ফেরেন। তার বাড়ি উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামে।

জানা যায়, গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হয় আলম মিয়ার। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হন। হাসপাতালে ৩-৪ দিন চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সপ্তাহ দুয়েক চিকিৎসা গ্রহণ শেষে সম্পূর্ণ সুস্থ্যতা লাভ করেন তিনি। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

আরও পড়ুন: ছাগলে ক্ষেত খাওয়ায় রণক্ষেত্র, নিহত ১ আহত ১২

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

ইত্তেফাক/এসি