কুড়িগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭

আপডেট : ০২ মে ২০২০, ০৬:৩৪

কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় এই প্রথম সর্বচ্চ কোভিড-১৯ ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে ৭ জনের শরীরে। এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থে‌কে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে ৭ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন।

এই প্রথম কুড়িগ্রাম জেলায় একদিনে ৭ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের ঘটনায় স্থানীয় মানুষজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, ইতোপুর্বে যাদের নমূনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছিল তাদের মধ্যে থেকে ফলে শুক্রবার ৭ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ২জন, রাজারহাটে ৩জন, উলিপুরে একজন ও চিলমারীতে একজন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১৮ জন কোভিড-১৯ সনাক্ত হয়েছে।

ইত্তেফাক/কেকে