যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় রেমডেসেভির ব্যবহারের অনুমোদন

আপডেট : ০২ মে ২০২০, ০৯:৩৯

করোনা চিকিৎসায় জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য রেমডেসিভির ওষুধকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন(এফডিএ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যদিও করোনা চিকিৎসায় এই রেমডেসিভির ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে চীন।  ট্রাম্প জানান, রেমডেসিভির ওষুধের নির্মাতা সংস্থা গিলেড প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা তাকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে ১৫ লাখ  শিশি ওষুধ প্রথম ধাপে বিনামূল্যে দান করবেন তিনি। 

 এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আগামী সোমাবার থেকে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে দেয়া শুরু হবে রেমডেসেভির ওষুধ। 

রেমডেসিভির মূলত ইবোলার জন্য বানানো একটি ওষুধ। কিন্তু ইবোলা আক্রান্তদের উপরে এটি তেমনভাবে কাজ করেনি। তবে পরবর্তীকালে সার্স ও মার্স রোগীদের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে এই ওষুধ ভালভাবে কাজ করে।

ইত্তেফাক/এআর