প্রিয় এইচ এস সি পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। কিছু দিন পর পরীক্ষা। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র হতে একটি বহুনির্বাচনি প্রশ্ন উপস্থাপন করা হলো। আশা করি তোমরা উপকৃত হবে।
১। ঝুঁকি কী ?
ক) আর্থিক ক্ষতির সম্ভাবনা খ) ক্ষতি
গ) স্বাভাবিক ক্ষতি ঘ) ব্যাপক ক্ষতি
২। শিল্পের মাধ্যমে কোন ধরণের উপযোগ সৃষ্টি হয়?
ক) অর্থগত উপযোগ খ) রূপগত উপযোগ
গ) স্বত্বগত উপযোগ ঘ) কালগত উপযোগ
৩। সেবা পরিবেশক শিল্প হলো-
i. গ্যাস ii. বিদ্যুত্ iii. টেলিফোন
কোনটি সঠিক
ক) i খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
বেশ কয়েক বছর যাবত বাজারে ফরমালিনের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এটির ব্যবহার মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এই ফরমালিন মাছেও ব্যবহার করা হয়। তাই সরকার ফরমালিনযুক্ত মাছ বিক্রয়ের নিষেধাজ্ঞা জারি করেন।
৪। উপরের উদ্দীপকে কোন ব্যবসায় পরিবেশের কথা বলা হয়েছে?
ক) প্রাকৃতিক পরিবেশ
খ) অর্থনৈতিক পরিবেশ
গ) প্রযুক্তিগত পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
৫। উদ্দীপকের পরিবেশের অন্তর্গত হলো- i. গার্মেন্টস শিল্পগুলোতে শিশুশ্রমিক নিয়োগ বন্ধ ii. আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠায় বাধা iii. সেচ কাজে লাগসই পদ্ধতি
কোনটি সঠিক
ক) i খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৬। প্রাচীনতম কোন ব্যবসায়ে একক মালিকানা বিদ্যমান?
ক) একমালিকানা খ) অংশীদারি
গ) সমবায় ঘ) প্রাচীন কারবার
৭। একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের মধ্যে পড়ে-
i. হাসপাতাল ii কুটির শিল্প
iii মৌসুমী ফলের দোকান
কোনটি সঠিক
ক) i খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i, ii ও iii
৮। অংশীদারি আইন হলো-
ক) ১৯১৩ সালের খ) ১৯৩২ সালের গ) ১৯৯৪ সালের ঘ) ২০০৬ সালের
৯। অংশীদারি চুক্তি হতে পারে-
i. মৌখিক ii. লিখিত iii. নিবন্ধিত
কোনটি সঠিক
ক) i খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক তাকে একধরনের কারবার বলা হয়। তবে এই কারবারে মুনাফা হলে মূলধন অনুযায়ী বন্টিত হয়।
১০। উপরের উদ্দীপকে কোন কারবারের কথা বলা হয়েছে?
ক) যৌথমূলধনী কারবার
খ) অংশীদারি কারবার
গ) একমালিকানা কারবার
ঘ) সমবায় কারবার
১১। উদ্দীপকে উক্ত কারবারে বৈশিষ্ট্য ফুটে উঠেছে- i. চুক্তিবদ্ধ সম্পর্ক ii. পরিচালনা iii. লাভ-ক্ষতি বণ্টন
কোনটি সঠিক
ক) i খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i, ii ও iii
১২। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরণের কোম্পানি?
ক) বিধিবদ্ধ কোম্পানি
খ) নিবন্ধিত কোম্পানি
গ) অনিবন্ধিত কোম্পানি
ঘ) যৌথমূলধনী কোম্পানি
১৩। নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয়-
i. প্রাইভেট লি: কোম্পানিতে
ii. পাবলিক লি: কোম্পানিতে
iii. চুক্তিভিত্তিক কোম্পানিতে
কোনটি সঠিক
ক) i খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরমালাঃ
১ক, ২খ, ৩ ঘ, ৪ ঘ, ৫ গ, ৬ ক, ৭ ঘ, ৮ খ, ৯ ঘ, ১০ খ, ১১ ঘ, ১২ ক, ১৩ খ
