কোলনের তিন ফুটবলারের দেহে করোনা পজেটিভ, বুন্দেসলিগায় ধাক্কা

আপডেট : ০২ মে ২০২০, ১৮:২৯

ধীরে ধীরে অনুশীলন শুরু করেছিল জার্মান ক্লাবগুলো। সবকিছু ঠিক থাকলে হয়তো মে মাসের শেষ নাগাদ শুরু হয়ে যেত পেশাদার ফুটবলও। নতুন শুরুর আগে আবারও ধাক্কা লেগেছে লিগে, করোনা ভাইরাস ধরা পড়েছে ফুটবল ক্লাব কোলনের তিন ফুটবলারের দেহে।

অনুশীলনে নামানোর আগে কোচিং স্টাফ, ব্যাকরুম স্টাফসহ সবাইকে কোভিড-১৯ টেস্ট করায় কোলন। এসময় তিন ফুটবলার পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি। তিনজনের দেহে কোনো উপসর্গ ছিল না বলেও জানিয়েছে তারা। শনাক্তদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

কোলন অবশ্য জানিয়েছে এরপরও যথাযথ পরীক্ষা ও নিয়ম মেনে তারা অনুশীলন চালিয়ে যাবে। ৯ মে থেকে পেশাদার ফুটবল শুরুর ব্যাপারে আশাবাদী বুন্দেসলিগা। এক্ষেত্রে জার্মান সরকারের অনুমতি লাগবে। অবশ্য সিদ্ধান্ত দিতে দেরি করছে সরকার। সেক্ষেত্রে বিলম্বিত তারিখ হতে পারে ১৬মে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী বুধবার।

ইত্তেফাক/এসআই