পীরগাছায় পুলিশসহ করোনায় আক্রান্ত ২, ৬ বাড়ি লকডাউন

আপডেট : ০২ মে ২০২০, ২০:০৬

রংপুরের পীরগাছায় প্রথম করোনার ভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্তের ঘটনায় থানার একটি আবাসিক ভবনসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার পীরগাছা থানার আক্রান্ত উপ-পরিদর্শকের (এসআই) অবস্থান করা আবাসিক ভবনটি লকডাউন করা হয়। তাকে বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের আরাজীদেবু গ্রামের এক নারীর বাড়িসহ ৬ বাড়ি লকডাউন করা হয়। তবে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার পীরগাছা থানায় কর্মরত এক উপ-পরিদর্শক(এসআই) ও এক নারীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের  দুই জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা দুজনে সুস্থ রয়েছে।

রংপুরের সি-সার্কেল আরমান হোসেন লকডাউনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ আক্রান্ত হওয়ায় থানার একটি ভবন ও নারীর বাড়িসহ ৬ বাড়ি লকডাউন করা হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ