হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের করোনা আক্রান্তদের প্রায় ৫০ ভাগ স্বাস্থ্য ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী। শনিবার দুপুর পর্যন্ত জেলায় ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, ব্যাংকার মিলে রয়েছেন ৩৬ জন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের পাঁচ জন চিকিত্সক, পাঁচ জন নার্সসহ ২৬ জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ আট জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া এক জন ব্যাংক কর্মকর্তা ও এক জন এনজিও স্বাস্থ্যকর্মীও আছেন।
ইতিপূর্বে করোনা আক্রান্ত চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের শ্রমিকের শিশুপুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছু্দ্দিন হাসপাতালে গত সপ্তাহে মারা গেছে।
