গোদাগাড়ীতে যুবক করোনা আক্রান্ত

আপডেট : ০২ মে ২০২০, ২২:০০

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর ধরমপুর গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। গত ২২ এপ্রিল সর্দি-জ্বর ও কাশি দেখা দিলে তিনি নিজেই ২৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার নমুনা পরীক্ষা করান। ২৮ এপ্রিল রিপোর্টে আসে করোনা পজেটিভ। এই অবস্থায় ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে রাজশাহী আসেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন। গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তালেব বলেন, শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, ঐ যুবকের সংস্পর্শে পরিবারের কেউ যায়নি। এ নিয়ে এলাকাবাসীর আতঙ্ক হওয়ার কিছু নেই। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে।