রামগতিতে প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

আপডেট : ০২ মে ২০২০, ২২:০১

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতি উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি (৬২) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ১৭ দিন চিকিত্সার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজ গ্রামের ঐ লোক এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জে তাবলীগ শেষে এলাকায় আসেন। জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে ৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১২ এপ্রিল চট্টগ্রাম বিআইটিআইডির পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে ঐ দিন রাতেই তাকে চিকিত্সার জন্য ঢাকার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।