রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে পৌরসভার সকল কাঁচাবাজার।
শনিবার উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে সাময়িকভাবে উন্মুক্ত এ বাজার স্থানান্তর করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারে মাছ-মাংস ও তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে।
রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠ প্রাঙ্গণে অস্থায়ীভাবে কাঁচা পণ্য বিক্রি করার নির্ধারিত স্থান করা হয়েছে। মাঠ অনেক বড়ো হওয়ায় দোকানগুলো বসেছে বেশ দূরত্ব নিয়ে। লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারছেন।
