ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে প্রথম করোনা রোগীসহ মোট পাঁচ জন সুস্থ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ঐ পাঁচ জনকে করোনা মুক্ত ঘোষণা করে তাদের বাড়িতে গিয়ে ছাড়পত্র ও ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।
