আপনার রাশিফল

আপডেট : ০২ মে ২০২০, ২২:১৩

মুহম্মদ আনিসুল হক

৩ মে ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৯ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন। আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কোনো ধরনের আইনি ঝামেলায় জড়ানো ঠিক হবে না। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। অন্যথায় লোকসানের আশঙ্কা আছে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।