রঙ্গরস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

স্বামী-স্ত্রী তাদের বাচ্চাটাকে নিয়ে পার্কে বেড়াতে গেছেন। প্যারাম্বুলেটার এক জায়গায় রেখে তারা বেড়ালেন কিছুক্ষণ। তারপর স্ত্রী বললেন, যাও বাচ্চাকে নিয়ে এস, বাড়ি চলে যাব। স্বামী প্যারাম্বুলেটার ঠেলতে-ঠেলতে এলেন। দেখে স্ত্রী তো অবাক, এ কী কাণ্ড করেছ? এ তো আমাদের বাচ্চা নয়। ভুলে অন্য প্যারাম্বুলেটার নিয়ে এসেছ তুমি।

স্বামী বলল, শ-শ চুপ। চেঁচিয়ো না। ভুলে নয়, ইচ্ছে করেই এনেছি। দেখছ না এ প্যারাম্বুলেটারটা কেমন নতুন আর রবারের চাকা লাগানো।