আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ধান কাটার মেশিনের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী চকের মাঝে নিজে ধান কেটে মেশিনটির উদ্ধোধন করেন। করোনার কারণে কৃষক যখন ধান কাটার শ্রমিকের অভাবে ধান কাটতে দিশাহারা তখনই কৃষকের কথা চিন্তা করে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ মেশিনটি এমপি নজরুল ইসলাম বাবু ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ লাখ মিয়ার কাছে অর্ধেক মূল্যে হস্তান্তর করেন।
ধান কাটা উদ্বোধনের সময় সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন আড়াইহাজারের পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার প্রমুখ। মেশিনের মালিক আলহাজ লাখ মিয়া চেয়ারম্যান জানান, কৃষকের ধান কাটার শ্রমিকের অভাব পূরণের জন্য এমপি নজরুল ইসলাম বাবুর সহায়তায় আমি মেশিনটি ক্রয় করেছি। শুধু তেল খরচ দিয়েই কৃষকেরা এ মিশিন দিয়ে ধান কাটতে পারবে বলে তিনি জানান।
