ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যা। শনিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। যা একদিন আগে ছিল ২৬৯ জনে। এনিয়ে দেশটিতে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭১০ জন।
এনিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি বলেন, ‘শনিবার সারাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০০ জন। যা গতদিন ছিল ১ হাজার ৯৬৫ জনে। এনিয়ে দেশটিতে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জনে পৌঁছেছে।’
আরো পড়ুন: নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুলের খোঁজ পাওয়া গেছে
এছাড়া গেল চব্বিশ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৭৯ হাজার ৯১৪ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ৭০৪ জন। এরমধ্যে ১ হাজার ৫৩৯ জনের অবস্থা আশংকাজনক অবস্থায় রয়েছে।
ইত্তেফাক/এএএম
