করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন পিতা-পুত্র

আপডেট : ০৩ মে ২০২০, ১৮:০৫

লালমনিরহাট সদর উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত প্রথম করোনা আক্রান্ত শ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা ৭ বছরের শিশু পুত্র সালমান হোসেন ২০ দিন করোনা সঙ্গে লড়ে বাড়িতে ফিরলেন। 

রবিবার লালমনিরহাট সদর হাসপাতালের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের ছাড় পত্র দেওয়া হয়।  

আরো পড়ুন : দোকানের সামনে মল ত্যাগের প্রতিবাদ করায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

এ সময় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম জানান, তাদের নমুনা পরীক্ষার ফলাফল পর পর দুইবার নেগেটিভ আসায় আনুষ্ঠানিকভাবে ছাত্রপত্র দেওয়া হল। গত ১১ এপ্রিল প্রথম করোনা ভাইরাসের উপসর্গ কামরুল ইসলামের শরীরে পাওয়া যায়। এর পর তার পরিবারের সকলের নমুনা পরীক্ষা করলে তার সংস্পর্শে আসা ৭ বছর বয়সী শিশু পুত্র সালমান হোসেনের শরীরেও করোনা ভাইরাস ধরা পড়ায় তাদেরকে আইসোলেশন কেন্দ্রে সার্বিক চিকিৎসা প্রদান করা হয়েছে।  

ইত্তেফাক/ইউবি