পঞ্চগড়ে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:১৩

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পঞ্চগড় থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি এলাকার একটি পুকুর থেকে এই গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার পানিয়া বাজারসংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে যায় স্থানীয়রা। এক পর্যায়ে তারা হ্যান্ড গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায়। এ খবর জানাজানি হলে গ্রেনেডটি দেখতে উত্সুক জনতা সেখানে ভিড় করতে থাকে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, স্বাধীনতা যুদ্ধে গ্রেনেডটি ব্যবহার করা হয়েছে।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ আবু আকক্াছ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি অব্যবহূত এবং পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যথাযথ প্রক্রিয়ায় সেটি নিষ্ক্রিয় করা হবে।