ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন সুজন.প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। হোম কোয়ারেন্টাইন এর পাশাপাশি তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
১। কোনটি ঊধ্বর্তনের একক দায়িত্ব?
ক) নিয়ন্ত্রণ খ) প্রেষণা গ) সংগঠন ঘ) পরিকল্পন
উত্তর: ক
২। একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর পদোন্নতির ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
i. জ্যেষ্ঠত্বের ভিত্তিতে
ii. মেধার ভিত্তিতে
iii. মেধা ও জ্যেষ্ঠত্বের ভিত্তিতে
কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) ii ঘ) i, ii ও iii
উত্তর: খ
৩। সমন্বয়ের পূর্বশর্ত হলো
i. কার্যবিভাজন ii. তথ্য ব্যবস্থাপনা
iii. বাজেটীয় নিয়ন্ত্রণ
কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) ii ঘ) i, ii ও iii
উত্তর: ক
৪। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা বৃদ্ধি পায়?
ক) কেন্দ্রীয়করণ খ) বিকেন্দ্রীকরণ
গ) কর্তৃত্ব ও দায়িত্ব ঘ) আদেশের ঐক্য
উত্তর: খ
৫। সমন্বয়ের সাথে সম্পৃক্ত হলো-
i. যৌথ প্রচেষ্টা ii. ঐক্য iii. শৃঙ্খলা
কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) ii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সীমান্ত একটি ফাষ্ট ফুডের দোকান স্থাপন করলেন। উন্নতমানের খাবার সরবরাহের জন্য তিনি প্রথম সপ্তাহে দুই লক্ষ টাকা আয় করলেন। খাবার মান আরো বৃদ্ধি পাওয়ায় পরবর্তী সপ্তাহে তিনি পঞ্চাশ হাজার টাকা বেশি আয় করলেন এবং অধিক সুনাম অর্জন করলেন। ফলে তিনি ভবিষ্যতে তার ব্যবসাটি চালিয়ে যেতে আগ্রহী।
৬। মি: সীমান্ত কর্তৃক স্থাপিত ব্যবসাটি কোন ধরনের পরিকল্পনার অন্তর্ভূক্ত?
ক) লক্ষ্য খ) একার্থক পরিকল্পনা
গ) স্থায়ী পরিকল্পনা ঘ) স্বল্পমেয়াদী পরিকল্পনা
উত্তর: খ
৭। ব্যবসা চালিয়ে যেতে তার করণীয় হলো-
i. স্থায়ী পরিকল্পনা প্রণয়ন
ii. নতুন কৌশল প্রণয়ন
iii.মিশন নির্ধারণ
কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) ii ঘ) i, ii ও iii
উত্তর: ক
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
Big Bangla Limited এর একটি অঙ্গীভূত প্রতিষ্ঠান Big Bangla Garments Industries Limited একটি পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার এর অধীনে তিনজন বিভাগীয় প্রধান কর্মরত আছেন। বিভাগীয় প্রধানগণ তাদের কাজের জন্য জেনারেল ম্যানেজারের নিকট দায়বদ্ধ। তবে প্রত্যেক বিভাগের কর্মীগণ স্ব-স্ব বিভাগীয় প্রধানের নির্দেশে কাজ করেন।
৮। উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামোর ধরণ কী?
ক) সরলরৈখিক সংগঠন খ) সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন গ) মেট্রিক্স সংগঠন ঘ) কমিটি সংগঠন
উত্তর: ক
৯। উদ্দীপকের সংগঠনে-
i. স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায় ii. স্বৈরতন্ত্রের ঝোঁক থাকে iii. বিশেষজ্ঞদের সর্বোচ্চ ব্যবহার হয়
কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) ii ঘ) i, ii ও iii
উত্তর: ক
১০। কোম্পানী সচিব কোন স্তরের ব্যবস্থাপক?
ক) উচ্চস্তরের খ) মধ্যস্তরের
গ) নিম্নস্তরের ঘ) সমন্বয়স্তরের
উত্তর: ক
