করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে যা যা করণীয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অজয় কৃষ্ণ গোমস্তা, সহকারী শিক্ষক
নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাকেরগঞ্জ, বরিশাল
জলবায়ু ও দুর্যোগ
সংক্ষিপ্ত প্রশ্ন
১। আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।
২। জলবায়ু কাকে বলে ?
উত্তর: সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
৩। বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?
উত্তর: মানবসৃষ্ট দূষণ।
৪। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার দুইটি কারণ লিখ।
উত্তর: শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া।
৫। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কী ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর: বরফ গলে যায় ও জলাশয় শুকিয়ে যায়।
৬। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের দু’টি প্রভাব লিখ।
উত্তর: গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও বারবার ভয়াবহ বন্যা হচ্ছে।
৭। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
উত্তর: ২০ শতাংশ এলাকা।
৮। সাম্প্রতিক কালের একটি বৈশ্বিক দুর্যোগের নাম লিখ।
উত্তর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব।
৯। প্রাকৃতিক ও বৈশ্বিক দুর্যোগের ফলে সৃষ্ট দু’টি সমস্যা লিখ।
উত্তর: খাদ্য ঘাটতি ও কর্মসংস্থান সমস্যা।
১০। যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশের কোন মন্ত্রণালয় কাজ করে?
উত্তর: দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
কাঠামোবদ্ধ প্রশ্ন
১। বিভিন্ন কারণে দিনে দিনে বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের দুইটি কারণ লিখ। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে ৪টি বাক্যে লিখ।
উত্তর: জলবায়ু পরিবর্তনের দুইটি কারণ হচ্ছে ু
ক। মানবসৃষ্ট দূষণ ও
খ। প্রাকৃতিক দুর্যোগ।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে ।
ক। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ।
খ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে।
গ। ঘুর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে।
ঘ। বারবার ভয়াবহ বন্যা হচ্ছে।
২। বর্তমানে কোন সমস্যাটি বৈশ্বিক মহামারী দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে? এটি একটি সংক্রমিত রোগ, সর্বপ্রথম কোথায় এটির সংক্রমণ শুরু হয়েছে? এর সংক্রমণ থেকে রক্ষা পেতে তোমার ৪টি করণীয় লিখ।
উত্তরঃ করোনা ভাইরাস সংক্রামণ। চীনের উহান শহরে।
করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে যা যা করণীয় -
ক। সামাজিক দূরত্ব বজায় রাখা।
খ। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি না যাওয়া।
গ। হাঁচি ও কাশি দিলে টিস্যু/রুমাল ব্যবহার করা।
ঘ। বারবার জীবাণুনাশক দিয়ে হাত ধুয়া।
