পবিত্র মাহে রমজান মাসজুড়ে চ্যানেল আই প্রচার করছে রমজানের তাত্পর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘রমজানুল মুবারক’ ও ‘কাফেলা’। রমজানুল মুবারকের বিষয়গুলো হলো দর্শকদের অংশগ্রহণে রমজানের তাত্পর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণীয় পর্ব ‘কাফেলা’। কাফেলায় দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক নিদর্শনসমূহ।
এটি প্রতিদিন চ্যানেল আইতে প্রচার হচ্ছে বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন
মাওলানা আহমাদ রেজা ফারুকী।
