কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা থেকে চতুর্থ দফায় তিনটি বাসযোগে মোট ১৩৫ জন শ্রমিককে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র ও হাওর এলাকায় ধান কাটার জন্য প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের প্রেরণ করা হয়। এর আগে তিন দফায় ২৬১ জন শ্রমিককে ঐ এলাকায় পাঠানো হয়েছে। এসব তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল-মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আজিম উল-আহসান, তানভীর সালেহীন ইমন, নাজমুল হাসান রাফী, ডিআইও-১ মো. মাঈনুদ্দিন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আনোয়ারুল আজিম, কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হকসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
