তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ উল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ঐ গ্রামের মো. ফারুক মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রবিবার সকালে জালালপুর শিশু মোহাম্মদ উল্লাহ খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
